সারাদেশ

৭৫০ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে যৌথ অভিযান চালিয়ে ৭শ’ ৫০ কেজি জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও মাদারীপুর থানা পুলিশ।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় ও বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৃথক পৃথক অভিযানে চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফউদ্দিন গিয়াস জানান, যৌথ অভিযান চালিয়ে মাদারীপুর শহরের ডিসি’র ডাকবাংলো ও খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকা থেকে প্রায় ৭৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে জাটকা বহনকারী ব্যক্তিরা পালিয়ে যায়।

পরে মাদারীপুর শহরের প্রায় ৪০টি ইয়াতিমখানায় জব্দকৃত জাটকা বিতরণ করা হয়। নিয়মিত এ অভিযান চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা