সারাদেশ

'বিএনপি-জামায়াত মিডিয়া ভাড়া করে অপপ্রচারে লিপ্ত'

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের আমলেই দেশের সকল উন্নয়ন সাধিত হয়েছে। এ উন্নয়ন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। আর সে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত বিদেশি মিডিয়া ভাড়া করে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। তবে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে সরকার সচেষ্ট রয়েছেন।

গাংনী উপজেলা ও পৌরসভার উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত জনসভায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দোদুল এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গাংনীর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আওয়ামী লীগ। তার প্রমাণ মিলেছে গাংনী পৌর নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী আহাম্মেদ আলীকে নৌকাপ্রেমি জনগণ নির্বাচিত করার মধ্য দিয়ে। জনগণের আশা আকাঙ্খার মূল্য দিয়ে গাংনীর উন্নয়নকে আরো গতিশীল রাখতে প্রয়োজনীয় সর্বাত্মক সহযোগিতা থাকবে সরকারের পক্ষ থেকে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশে একটি জেলা আছে, সেটি মেহেরপুরের মুজিবনগর। বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনা তার মূল্য দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন মেহেরপুরের সন্তানকে। মেহেরপুরবাসীর ভালবাসা তারই প্রমাণ মিলেছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহাম্মেদ আলী।

গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ এর অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন, মেহেরপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মালেক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড শফিকুল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সফররাজ হোসেন মৃদুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা