সারাদেশ

গজারিয়ায় ধর্ষণের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পাখির মোড় এলাকায় স্কুল ছাত্রী (১৪) ধর্ষণের প্রতিবাদে এক মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এলাকার সচেতন মহল ও প্রতিবাদী ছাত্র ছাত্রী সমাজ এ বিক্ষোভ মিছিল করে।

এ সময় বিকেল ৩টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাখির মোড় এলাকায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

এ সময় রাস্তার দু-পাশে যানযটের সৃষ্টি হলে গজারিয়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের পরামর্শে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ছেড়ে দিয়ে পাশে অবস্থান নেয় প্রতিবাদী নারী পুরুষ।

মানববন্ধনকারীরা ধর্ষক সালাউদ্দিন ও আকাশকে অনতিবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি করেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে নতুন চরচাষী গ্রামে বাড়ি থেকে তুলে নিয়ে কিশোরীকে (১৪) সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়।

ধর্ষিতা শিক্ষার্থীর বরাত দিয়ে তার ভাবি জানান, বসত ঘরের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলার সময় স্থানীয় একই এলাকার লিটন মিয়ার ছেলে আকাশ (১৮) ও পারভেজ হোসেনের ছেলে সালাউদ্দিন তার মুখ চেপে ধরে বাড়ির উঠান থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী সিদ্দিকুর রহমানের পরিত্যক্ত বসতভিটায় নিয়ে ধর্ষণ করে এবং ভিডিওচিত্র ধারণ করে।

পরে ধর্ষিতার মা বাদী হয়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) গজারিয়া থানায় মামলা হয়েছে।
ওই কিশোরী স্থানীয় বসুরচর পাঁচগাও উচ্চ বিদ্যালয়ে গত বছর ৮ম শ্রেণীর ছাত্রী।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা