সারাদেশ

নড়াইলে নসিমন উল্টে চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার চাঁন্দেরচর এলাকায় নসিমন উল্টে চালক ইকবাল মোল্ল্যা(৩৫) এর মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল নড়াইলের নড়াগাতি থানাধীন চান্দেরচর গ্রামের সাহেব মোল্যার ছেলে।

জানা যায়, সোমবার সকালের দিকে ইকবাল চাঁন্দের চর থেকে নসিমনে যাত্রী ও মালামাল নিয়ে মহাজন বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। একই এলাকার কাঠাদুর নামক স্থানে সেতুতে উঠতে গিয়ে নসিমন উল্টে খালে পড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয় লোকজন ইকবাল মোল্লাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ রেজওয়ান সড়ক দূর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা