সারাদেশ

চুয়াডাঙ্গার দুই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর ভোট বর্জন 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর ও আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনের বিএনপি’র দুই মেয়র প্রার্থী ভোট বর্জন করেছেন।

জীবননগর পৌরসভার মেয়র প্রার্থী শাহাজাহান কবির সকালে অভিযোগ করেন তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে। এরপর তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন।

শাহাজাহান অভিযোগ করেন, প্রশাসন আমাকে বারবার নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট শুরু হলে আমার কোনো এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি।

প্রশাসনের কাছে জানালে তারা বলেন যে, উপরের নির্দেশ আছে। প্রতিটা কেন্দ্রে জোরপূর্বক নৌকা প্রতীকে সিল মেরে নিতে দেখেছি। আওয়ামী লীগ ও প্রশাসন পরস্পরের সহযোগিতায় প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। এ কারণে আমি প্রহসনের নির্বাচন বর্জন করছি।

এদিকে, আলমডাঙ্গা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী মীর মহিউদ্দিন বেলা একটার দিকে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।

তিনি বলেন, সকাল থেকে প্রতিটি কেন্দ্রেই আমার এজেন্ট ছিল। ভোটও সুষ্ঠুভাবে গ্রহণ করা হচ্ছিল। বেলা ১২টার পর প্রতিটি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেয় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা।

আমার পরিবারের সদস্যদেরও ভোট দিতে দেয়া হয়নি। তারা জোরপূর্বক ভোটারদের ভোট নিয়ে নিচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো কাজ হয়নি। এ কারণে আমি নির্বাচন বর্জন করছি।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী হাসান কাদির গনু বলেন, আলমডাঙ্গায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। বিএনপির প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন। আসলে জনগণই তাকে বর্জন করেছে।

পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, এজেন্ট বের করে দেয়ার বিষয়ে বিএনপির প্রার্থী কোনো অভিযোগ করেননি। তা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ শেষ হয়েছে।


সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

শিবচরে ২০০ পরিবারের মাঝে ছাগল বিতরণ

অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে মাদারীপুরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা