সারাদেশ

কামারখন্দে আ.লীগের সম্মেলন: সভাপতি সেলিম ও সম্পাদক আনোয়ার শেখ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার শেখ বিজয়ী হয়েছেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল এগারটার দিকে উপজেলার জামতৈল ধোপাকান্দি সরকারি উচ্চ বিল্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান।

সম্মেলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর জোর নিরাপত্তা ছিল। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা থাকায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ দায়িত্ব প্রাপ্ত) এস এম কামাল হোসেন।

সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বেগম রোকেয়া সুলতানা, আওয়ামী লীগের কার্য্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখন্দ-সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু, সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসূফ সূর্য, এ্যাডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা তালুকদার হেনরী।

মোট ১৯৭ ভোটের মধ্যে সেলিম রেজা ৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিন চৌধুরী পেয়েছেন ৮৩ ভোট, মকবুল হোসেন ১১ ভোট, আনোয়ার হোসেন ৪ ভোট, রেজাউল করিম রাজা ১ ভোট। ১৯৭ ভোটের মধ্যে নষ্ট ভোট ১টি।

আনোয়ার হোসেন শেখ ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল সাইদী হিরা পেয়েছেন ৫১ ভোট, কামরুল হাসান আমিনুল ৪০ ভোট, সেলিম রেজা সেলিম ৮ ভোট, ১৯৭ ভোটের মধ্যে নষ্ট হয়েছে ৩ ভোট।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা