সারাদেশ

ডাক্তারকে স্যার না ডাকায় অবহেলা: মারা গেলেন রোগী

মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অমিতকে স্যার না ডেকে দাদা বলে ডাকায় ব্রেন স্ট্রোকের রোগী না দেখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ওই রোগী চিকিৎসার অভাবে মারা গেছেন বলে দাবি স্বজনদের।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের পূর্ব দূর্গাবাটি গ্রামের নিরঞ্জন মন্ডল (৭০) এর ছেলে বিশ্বজিৎ মন্ডল জানান, আমার বাবা ব্রেন স্ট্রোক ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার অমিতকে দাদা সম্বোধন করে আমার বাবাকে চিকিৎসার কথা বললে তিনি সাথে সাথে ক্ষেপে উঠে বলেন, সবাই আমাকে স্যার বলে ডাকেন কিন্তু আপনি আমাকে দাদা বললেন কেন? তিনি আরও জানান, এরপর ডাক্তারকে অনুরোধ করে একাধিকবার ডাকলেও তিনি আমার বাবাকে না দেখায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় বাবা মারা যান।

এ বিষয়ে ডাক্তার অমিত জানান, ‘আমাদের প্রটকলে আছে আমাদের স্যার বলতে হবে’। তিনি আরও জানান, ‘আমাদের প্রশিক্ষণ থেকেই বলেছে যে সাধারণ মানুষ আমাদের স্যার বলে ডাকবে’।

এ বিষয়ে তিনি উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার সাথে কথা বলতে বলেন। উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা জানান, ‘আমি বিষয়টি অবশ্যই দেখবো। ডাক্তারকে স্যার না বলায় এমন ঘটনা ঘটনা খুবই দুঃখজনক’।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা