সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জাল টাকাসহ প্রতারক সোহেল আটক

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুই নং ঢাকেশ্বরী এলাকায় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে জাল টাকা বিতরণ করার দায়ে সোহেল হোসেন রুবেল (৩২) এক ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাব-১১ এর একটি অভিযানিক দল। অভিযান হতে ১ হাজার টাকা মূল্যের ১০১টি এবং ৫শ টাকা মূল্যের ২টি জাল নোটসহ মোট ১ লাখ ২ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

আসামি সোহেল হোসেন রুবেল(৩২) ভোলা জেলার দৌলতখাঁ চরপাতা এলাকার বেলায়েত হোসেন এর ছেলে। দীর্ঘদিন যাবৎ সে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছিল। র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল জাল টাকা বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করা এই ব্যক্তির উপর গোয়েন্দা নজরদারী করে ঘটনার সত্যতা পায়। জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে, সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ জাল টাকা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় বিতরণ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


সান নিউজ/এনএসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা