সারাদেশ

খুলনায় ৩ দিনব্যাপী বসন্ত উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা প্রেসক্লাবের আয়োজনে তিন দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসব-২০২১ এর উদ্বোধন করা হয়।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত পিঠা মেলা ও বসন্ত উৎসব কেক কেটে উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, বাঙ্গালি অতিথি পরায়ণ জাতি। পিঠা উৎসব দেশের সংস্কৃতির অংশ। এমন উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্যের সাথে পরিচয় করাতে হবে। এ উৎসবকে ধরে রাখতে সবার প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন। দেশবিরোধী অপশক্তিরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে ভয় পায়। হাজার বছর ধরে গড়ে ওঠা সংস্কৃতি আমাদের প্রেরণার উৎস।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্যাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা