সারাদেশ

মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ফয়জুল্লাহ কারাগারে

আবুল কালাম, ময়মনসিংহ: মুক্তিযুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার মত মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এএফএম ফয়জুল্লাহকে গ্রেফতারের পর ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট রওশন আরা তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান। তিনি বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে পাগলা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে পাগলা থানায় আনা হয়। শুক্রবার বিকেলে ফয়জুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগ বৃহস্পতিবার আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এএফএম ফুয়জুল্লাহসহ তিনজনকে আমৃত্যু এবং পাঁচজনকে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা