সারাদেশ

খুলনায় তৃতীয় দিনে টিকা নিলেন ৩৩১৫ জন

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় তৃতীয় দিনে করোনা টিকা নিয়েছেন ৩,৩১৫ জন ব্যক্তি। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া কার্যক্রম চলে। এসময় খুলনা মহানগর ও জেলায় ২৫৯০ জন পুরুষ ও ৭২৫ জন নারী এ প্রতিষেধক টিকা নিয়েছেন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় দিনে মোট টিকা নিয়েছেন ৩ হাজার ৩শ’ ১৫ জন ব্যক্তি। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১৯৩৯ জন পুরুষ ও ৩৯২ জন মহিলা সহ মোট ২৩৩১ জনকে টিকা দেয়া হয়েছে। অন্যদিকে নয়টি উপজেলায় ৬৫১ জন পুরুষ ও ৩৩৩ জন মহিলা সহ মোট ৯৮৪ জনকে টিকা দেয়া হয়েছে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় ১১৭ জন পুরুষ ও ৫৩ জন মহিলা সহ মোট ১৭০ জনকে, দাকোপ উপজেলায় ১১১ জন পুরুষ ও ৫৮ জন মহিলা সহ মোট ১৬৯ জনকে, দিঘলিয়া উপজেলায় ৫২ জন পুরুষ ও ২৮ জন মহিলা সহ মোট ৮০ জনকে, ডুমুরিয়া উপজেলায় ৯৩ জন পুরুষ ও ৪৫জন মহিলা সহ মোট ১৩৮ জনকে, ফুলতলা উপজেলায় ৫৩ জন পুরুষ ও ৩৭ জন মহিলা সহ মোট ৯০ জনকে, কয়রা উপজেলায় ৭৬ জন পুরুষ ও ৩১ জন মহিলা সহ মোট ১০৭ জনকে, পাইকগাছা উপজেলায় ৯৪ জন পুরুষ ও ৪৬ জন মহিলা সহ মোট ১৪০ জনকে, উপজেলায় ২৮ জন পুরুষ ও ১২ জন মহিলা সহ মোট ৪০ জনকে ও তেরখাদা উপজেলায় ২৭ জন পুরুষ ও ২৩ জন মহিলা সহ মোট ৫০ জনকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা দেয়া হয়েছে।

এর আগে রোববার প্রথম দিন করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন ৮শ ৬৩ জন ব্যাক্তি এবং সোমবার দ্বিতীয় দিনে প্রতিষেধক টিকা নিয়েছেন ১ হাজার ২শ ৯০ জন ব্যাক্তি। এই নিয়ে ৩ দিনে মোট প্রতিষেধক টিকা নিয়েছেন ৫ হাজার ৪শ ৬৮ জন।

খুলনা জেলায় করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মহানগরে ১৩টি কেন্দ্রের জন্য ২৯টি টিম এবং প্রত্যেক উপজেলায় তিনটি করে মোট ২৭টি টিম কাজ করছে। প্রতিটি টিমে দুই জন করে টিকাদানকারী এবং চার জন করে ভলান্টিয়ার রয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

খুলনায় প্রাথমিক পর্যায়ে মোট এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভূক্ত সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে www.surokkha.gov.bd ওয়েবসাইট বা গুগল প্লে স্টোর থেকে ‘সুরক্ষা অ্যাপস’ ডাউনলাডের মাধ্যমে নিবন্ধন করতে হবে। তবে ৪০ বছরের উর্ধ্বে সকল নাগরিক নিবন্ধন করতে পারবেন। ৪০ বছরের নিম্নে যারা অগ্রাধিকার তালিকায় অন্তর্ভূক্ত কিন্তু জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছেন বা হচ্ছেন তাদের প্রাতিষ্ঠানিকভাবে [email protected] মেইলে জাতীয় পরিচয়পত্র নম্বর এর তালিকা প্রেরণ করতে হবে। সুরক্ষা : কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুনsurokkha.gov.bd

উল্লেখ্য, খূলনায় এখন পর্যন্ত যারা করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন তাদের তেমন কোনো পার্শ্প্রতিক্রিয়া দেখা যায় নি।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা