সারাদেশ

নাটোরে গ্যাস সিলিন্ডারের আগুনে ৫ ঘর ভস্মীভুত

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে ২টি বাড়ির ৫টি ঘর ভস্মীভুত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নলডাঙ্গায় উপজেলার কৃষ্ণপুর দিঘা গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর দিঘা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইসমাইল (৫৫) ও ইব্রাহীম(৫৮) বাড়িতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। আগুন মুহুর্তেই দুই ভাইয়ের বাড়িতেই ছড়িয়ে পড়ে। এতে ওই দুই বাড়ির ৫টি ঘর সহ ঘরে রাখা আসবাব পত্র, ফসল কাপড় চোপড় ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদ পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা আসে ও ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ইব্রাহিম ও ইসমাইল জানান, অগ্নিকান্ডে তাদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।


সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা