সারাদেশ

বেলকুচি পৌরসভার নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্বাচিত মেয়র সাজ্জাদুল হক রেজা ও নবনির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরা পৌরসভা কার্যালয়ে গিয়ে উপস্থিত হন।

এসময় বেলকুচি পৌরসভার সচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়।

উপস্থিত ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরা হলেন, ১ নং ওয়ার্ডের তারেক সরকার ২ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের হাজী হাফিজুল ৪ নং ওয়ার্ডের ইকবল রানা,৫নং ওয়ার্ডের জুলফিকার রহমান শিপন ৬ নং ওয়ার্ডের ফজলুর রহমান ফজল,৭ নং ওয়ার্ডের মেন্নাফ মোল্লা, ৮ নং ওয়ার্ডের আলম প্রামাণিক, ৯ নং ওয়ার্ডের ইসমাইল হোসেন, ৩টি সংরক্ষিত আসনের বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন- ১ ২ ৩ স্বর্ণা খাতুন ৪ ৫ ৬ নং ওয়ার্ডের শাপলা খাতুন, ৭ ৮ ৯ নং ওয়ার্ডের নারগিস বেগম ঊষা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল,
সাবেক ছাত্রীনেত্রী সুমা বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্না সাধারণ সম্পাদক আজিজুল হক খাঁন ঘোষন,সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি শাহাজান আলী সরকার, কৃষক লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, আক্তার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্না অহ্বায়ক ফারুক হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আবু নাসের বক্কারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারি বেলকুচি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদুল হক রেজা বিজয়ী হন।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা