সারাদেশ

ভোলায় তৃতীয় দিনে টিকা নিলেন ৭৮৬ জন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় তৃতীয় দিনে করোনা ভ্যাকসিনের টিকা নিলেন ৭৮৬ জন। জেলা ভোলা সদর উপজেলায় ৩০০ জন, দৌলতখান উপজেলার ১২০ জন, বোরহানউদ্দিন উপজেলায় ১২০ জন, তজুমদ্দিন উপজেলায় ২৬ জন, লালমোহন উপজেলায় ১২৪ জন, চরফ্যাশন উপজেলায় ৭৮ জন ও মনপুরা উপজেলায় ১৮ জন তৃতীয় দিনে করোনার ভ্যাকসিনে টিকা কার্যক্রমে অংশগ্রহণ করেন । যার মধ্য ৬৪৪ জন পুরুষ ও ১৪২ জন নারীরা করোনার ভ্যাকসিনে টিকা নিয়েছেন বলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই ভোলা সদর হাসপাতালসহ জেলার ৭ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে স্বতঃফূর্তভাবে মানুষ স্বশরীরে এসে বা অ লাইনে নিবন্ধন করে টিকা নিয়েছেন। তবে মহিলাদের টিকা নিতে তেমন দেখা না গেলেও পুলিশ সদস্য সহ সরকারি কর্মকতাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

করোনা ভ্যাকসিন এর টিকা নিয়েছে এমন কয়েক জনের সাথে কথা বললে তার জানান, করোনা ভ্যাকসিন টিকা নিয়ে এখন পর্যন্ত ভাল আছি। কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি।

সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানান, যারা ভ্যাকসিন টিকা নিচ্ছেন আমরা বিভিন্ন পর্যায়ে তাদেরকে ফলোআপ করছি, খোঁজ খবর রাখছি। এখন পর্যন্ত কারও কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। ভ্যকসিন নিয়ে সবাই সুস্থ রয়েছেন। জেলায় ৭টি কেন্দ্রে ৮টি বুথে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৩ পর্যন্ত টিকা প্রদান চলবে।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা