সারাদেশ

এবার দুঃখ ঘুচবে মনু পারের বাসিন্দাদের

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : ভারতের ত্রিপুরার পাহাড়ি উৎপত্তিস্থল থেকে প্রবাহিত খরস্রোতা মনু নদ মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার প্রায় ৭৪ কিলোমিটার পাড়ি দিয়ে কুশিয়ারা নদীর সাথে মিলেছে। বর্ষায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সাথে প্রচুর পলিমাটি জমা হয়ে নদীর তলদেশের অধিকাংশই ভরাট হয়ে গেছে। নদের অনেক স্থানে জেগে উঠেছে চর। শীত মৌসুমে মনুর পানির ক্ষীণধারা একেবারে তলানিতে গিয়ে ঠেকে। তখন পায়ে হেঁটেই নদটি পাড়ি দেয়া যায়। আবার বর্ষাকালে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে দ্রুত নদটি ভরে ওঠে দু’তীরের জনপদ ভাসিয়ে নিয়ে যায়। মনু নদের পাড় ভাঙা ও বন্যা প্রতিবছরের নিয়মিত ঘটনা।

বর্ষায় মৌলভীবাজারে বন্যা নিয়মিত ঘটনা। নদের পানি বাড়ার সাথে সাথে দু’পারের লাখো মানুষের আতঙ্কও বাড়তে থাকে। আতঙ্কে থাকেন মনু নদের পাড়ের জেলা শহরের বাসিন্দা। খড়স্রোতা নদের প্রায় প্রতিবছরের দুঃখ কষ্ট সহ্য করে যুগ যুগ ধরে দিন পার করছেন তীরের বাসিন্দারা। জেলাবাসী বন্যার সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে অনেক আন্দোলন করেছেন। এবার সেই মনু নদকে ঘিরে পানি উন্নয়ন বোর্ড প্রায় হাজার কোটি টাকার এক প্রকল্প নিয়েছে।

পাউবো সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে মৌলভীবাজার শহরে ভয়াবহ বন্যায় অনেক প্রাণহানি ঘটনা ঘটে। বিগত ২০১৮ সালে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় বাঁধ ভেঙে সদর উপজেলার অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।

মৌলভীবাজার পাউবো ‘মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা’ এর প্রকল্প গ্রহণ করেছেন। ৯৯৬ কোটি ২৮ লাখ টাকার প্রকল্পটি ২০২০ সালের জুন মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন লাভ করে। আগামী ২০২৩ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে।

পাউবো জানায়, ৭০টি প্যাকেজের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হবে। নতুন প্রকল্পে আড়াই কিলোমিটার বন্যা প্রতিরক্ষা দেয়াল নির্মাণ করা হবে, ৭৬৬ মিটার পুরোনো বন্যা নিয়ন্ত্রণ দেয়াল পুনর্বাসন, ৮৬ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদের ৩৫ স্থানের ১২ কিলোমিটার চর অপসারণ, নদের তীর সংরক্ষণকাজ ইত্যাদি। পাউবোর প্রধান কার্যালয়ের নকশা দপ্তরে ৫৫টি প্যাকেজের নকশা অনুমোদনের জন্য পাউবো জেলা থেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে চারটি নকশার অনুমোদন পাওয়া গেছে। তার মধ্যে মৌলভীবাজার শহর অংশের আড়াই কিলোমিটার বন্যা প্রতিরক্ষা দেয়াল নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হয়েছে। গত ২০ জানুয়ারি দরপত্র উন্মুক্ত করা হয়েছে।

পাউবোর সূত্র আরও জানায়, জমি অধিগ্রহণেরও মাঠপর্যায়ে জরিপ কাজ চলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে এক লাখ হেক্টর ফসলি জমি বন্যার হাত থেকে রক্ষা পাবে। দেড় লাখ মানুষ সরাসরি নদীভাঙনের ঝুঁকিমুক্ত হবে। আর সাড়ে চার লাখ মানুষ বাঁধ ভেঙে বন্যাজনিত ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাবে।

মঙ্গলবার পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী এম আক্তারুজ্জামান বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনও মনু নদের মেজর ড্রেজিং হয়নি। ফলে প্রতিবছর ছয় থেকে আট ইঞ্চি পলিমাটিতে নদের তলদেশ ভরাট হচ্ছে। মনুনদের অন্তত ২০–২৫ ফুট ভরাট হয়ে গেছে। চরগুলো কাটা হলে নদের পানি প্রবাহ স্বাভাবিক হয়ে স্রোতা ফিরে আসবে। তখন বর্ষায় পাহাড়ি ঢল দ্রুত নেমে যাবে। এতে বন্যার কবল থেকে তীরবর্তী মানুষ রক্ষা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা