সারাদেশ

ঠাকুরগাঁও আ.লীগ কার্যালয়ে ককটেল নিক্ষেপ, বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কে বা কারা ওই ককটেল নিক্ষেপ করে। এরপূর্বে ভোরে শহরের আর্টগ্যালারী এলাকায় নৌকার নির্বাচনী অীফসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ অফিসের তিন তালায় কয়েকজন নেতাকর্মী বসে নির্বাচনী আলাপ আলোচনা করার সময় নিচে কে বা কারা পরপর দুটি ককটেল নিক্ষেপ করে।একটি ককটেল বিস্ফোরণের শব্দে উপর থেকে নেতারা নিচে নেমে আসার পরপরই আরেকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ককটেল ফাটিয়ে কয়েকজন দুর্বৃত্ত পালিয়ে যায়।

এ ঘটনার প্রতিবাদে দুপুরে জেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানায়।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা স্বেচ্ছাসেবকলীগে সভাপতি নজমুল হুদা শ্যাহ এ্যাপোলো, সাধারণ সম্পদাক কামরুজ্জামান সুনাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবুসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর জয় নিশ্চিত দেখে প্রার্থী ও তার কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখাতে বিএনপি মনোনীত প্রার্থীর লোকেরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে।

অপরদিকে, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান জানান, পার্টি অফিসে ককটেল নিক্ষেপের ঘটনা আওয়ামী লীগের সাজানো ঘটনা। ধানের শীষের প্রার্থীর ককর্মী সমর্থকদের হয়রানি করতে সেটা তাদের সাজানো নাটক।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণাকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল হামলার খবর পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর রাতে শহরের আর্টগ্যালারি এলাকায় নৌকার নির্বাচনী অফিসে আগুন দিয়ে অফিস পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের উৎসব ২ আগস্ট

বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে যুক্তরাষ্ট্রে...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা