সারাদেশ

মৌলভীবাজারে দোকান থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজার সদরের আখাইকুড়া ইউনিয়নের কাজিবাজার এলাকা থেকে ব্যবসায়ি সেজু চৌধুরী (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ঝিলমিল সাজ ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সেজু চৌধুরী আখাইলকুড়া ইউনিয়নের বেকামোড়া গ্রামের এলাইছ মিয়ার ছেলে।

আখাইকুড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফয়েজ মিয়া সান নিউজকে জানান, রোববার রাতে সে দোকানদারি করে দোকানের ভিতর ঘুমিয়ে থাকে। সোমবার সারাদিন দোকান না খুললে পাশের দোকানের লোকজন দেখতে পায় দোকানের ভিতর থেকে লাগানো। ভেতরে কোন সারাশব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে দোকানের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় তার ঝুলন্ত লাশ।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা