সারাদেশ

বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইটের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট এর শুভ উদ্বোধন হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গেইটের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।

স্থানীয় ইউপি সদস্য তাজুদ আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো. সুমন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো: জুয়েল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার নির্মল কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা আং হাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মশাহিদ, স্থানীয় আওয়ামীলীগ নেতা নুরুল আমিন প্রমুখ।

সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ গেইট এর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামাল উদ্দিন।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা