সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধ হলে ওরা কারা

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় অবৈধভাবে হলে অবস্থান নেওয়া ২৩ শিক্ষার্থীর পরিচয়পত্র জব্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি পুলিশের সহযোগিতায় এ তল্লাশি অভিযান চালায়।

তল্লাশি চালানো আবাসিক হলগুলো হলো-শাহজালাল হল, শাহ আমানত হল, এ এফ রহমান হল এবং আলাওল হল। তল্লাশির পর এ এফ রহমান হলে ২০ জন ও আলাওল হলে ৩ জন শিক্ষার্থীকে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

তিনি জানান, শিক্ষার্থীরা কতিপয় বহিরাগত নিয়ে অবৈধভাবে হলে অবস্থান করছে এমন খবর পেয়ে আমরা তল্লাশি চালায়। এ সময় ২৩ শিক্ষার্থীর আইডি কার্ড জব্দ করি এবং তাদেরকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে তাদের হলে পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

এদিকে হলে অবৈধ অবস্থানের খবর পেয়ে চবির শান্তিপ্রিয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। কিছু কিছু শিক্ষার্থীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। এসব শিক্ষার্থীদের ভাষ্য, অশান্ত পরিস্থিতিতে করোনাকালে চবি বন্ধ ঘোষণা করা হয়।

এরপরও চবির হলে অবস্থানকারী ওরা কারা। এখানে তো এখন কোন ছাত্র থাকার কথা নয়। তাহলে ওরা কি বহিরাগত কোনো সন্ত্রাসী? আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে না দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কেন ওদের হল ত্যাগের নির্দেশ দিলো। কেন ওদের পরিচয় প্রকাশ করা হলো না।

এসব প্রশ্নের জবাবে প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ওরা বহিরাগত ঠিকই। তবে বিশ্ববিদ্যালয়ের সহপাঠি শিক্ষার্থী বন্ধুর হাত ধরেই হলে অবস্থান করছিল। এ কারণে তাদের হলে যেন আর দেখা না যায় তার সতর্কবার্তাও দেয়া হয়েছে।

সান নিউজ/আইকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা