সারাদেশ

পাবনায় শুরু হলো দশ দিনব্যাপী পুষ্পমেলা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় পাবনায় শুরু হলো দশদিনব্যাপী পুষ্পমেলা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে পুষ্পমেলার উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের, জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহীদ, মাস্টার নার্সারীর স্বত্তাধিকারী আব্দুর রশিদ, মিশন নার্সারীর স্বত্তাধিকারী কামাল হোসেনসহ অনেকে। এ সময় আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, মেহেদী হাসান এপ্রিলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পাবনায় বাণিজ্যিকভাবে ফুল চাষে আগ্রহী চাষিদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় উপকরন সরবরাহ ও সরকারি অনুদান দেয়ার উপর গুরুত্বারোপ করেন বক্তারা। একইসাথে প্রকৃত ফুলচাষিদের কাছ থেকে ফুল ও গাছ কেনার আহবান জানানো হয়।

নার্সারী মালিকদের পৃষ্ঠপোষকতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি প্রাঙ্গনে আয়োজিত দশদিনব্যাপী এই পুষ্পমেলা শেষ হবে আগামি ১৭ ফেব্রুয়ারি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা