সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিক জরিমানা দিতে আর যেতে হবে না থানায়

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় ই-ট্রাফিকিং কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় শহরের বিশ্বরোড এলাকার সার্জেন্ট আতাউর রহমান পুলিশবক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।

এসময় পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব জানান, ই-ট্রাফিকিংয়ের মাধ্যমে ট্রাফিক জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা যাবে। কাউকে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হলে তা পরিশোধ করতে আর থানায় অথবা ট্রাফিক বিভাগে যেতে হবে না। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিক ট্রাফিকিং সিস্টেমের আওতায় ট্রাফিক জরিমানা সহজীকরণের লক্ষে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ বিভাগ। ঘটনাস্থলেই তাৎক্ষনিক সেবা পাবেন গ্রহীতারা।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস. এ. এম ফজল-ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইকবাল হোছাইনসহ অন্যান্য কর্মকর্তারা।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা