সারাদেশ

মোংলায় ২২ কেজি হরিণের মাংসসহ আটক ১

মোংলা প্রতিনিধি: মোংলার দিগরাজের বালুর মাঠ এলাকা থেকে ২২ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এসআই মো. ইমলাক হোসেন, এএসআই মো. রুহুল আমিন ও এএসআই আবুল হোসেন দিগরাজ বাজার সংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে কামাল শিকদারের (৩০) কাছে থেকে ২২ হরিণের মাংসসহ জব্দ করে। এ সময় হরিণের মাংস পাচারের দায়ে তাকেও আটক করা হয়েছে।

আটক কামাল বালুর মাঠের জামাল শিকদারের ছেলে। কামাল পুলিশের স্বীকারোক্তিতে বলেছেন- তিনি খুলনার দাকোপ উপজেলার লাউডোব গ্রামের চোরা শিকারি কার্তিকের কাছ থেকে এ মাংস কিনে এনেছেন। কার্তিকের কাছ থেকে পাইকারি কিনে এনে মোংলাসহ বিভিন্ন জায়গায় তিনি চড়া দামে বিক্রি করে আসছিলেন।

ওসি ইকবাল বাহারচৌধুরী আরো বলেন, জব্দকৃত মাংসে কেরোসিন তেল দিয়ে নষ্ট করে মাটি চাঁপা দেয়া হবে। আর আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী নিধন-পাচার আইনে মামলা দায়েরের পর সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে।

সান নিউজ/এএইচ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা