সারাদেশ

পটুয়াখালীতে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রদান

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী : সারা দেশের মত পটুয়াখালী জেলায় একযোগে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।

পটুয়াখালীতে প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আব্দুল মতিন।

এ ছাড়া মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট উজ্জল বোস, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ সহ সরকারের ১৭ ক্যাটাগরির মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। প্রথম ধাপে পটুয়াখালী জেলায় ৪৮ হাজার মানুষকে ভ্যাকসিন দেয়ার জন্য ইতিমধ্যে ভ্যাকসিন সংগ্রহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম শিপন। প্রথম দিনে পটুয়াখালী মেডিকেল কলেজে ৩০০ জন, পুলিশ লাইনে ৫০ জন পুলিশ সদস্য এবং বিভিন্ন উপজেলায় ২০০ জনসহ মোট ৫৫০ জনকে এ টিকা প্রদান করা হবে।

টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/পিএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা