সারাদেশ

জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার প্রত্যন্ত চাতলপাড়ের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শত শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলমগীর হোসেন।

এতে স্থানীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবাসী ফোরামের প্রচার সম্পাদক জিল্লুর রহমানসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, প্রত্যন্ত এই গ্রামীণ জনপদের শীতার্তদের কষ্ট লাঘবে জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম যেভাবে এগিয়ে এসেছে তা অনুকরণীয়। তারা সমাজের বিত্তবানরা সাধ্যমত অসহায়দের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান। পরে অতিথিবৃন্দ প্রায় ৫ শত শীতার্তদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন।


সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা