সারাদেশ

বগুড়ায় ৩ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : কারিগরি শিক্ষা বোর্ড থেকে পাশ করা শিক্ষার্থীদের নার্সিং লাইসেন্স প্রদানের বিরোধিতাসহ তিনদফা দাবি করে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্টদের নার্স বানানোর সিদ্ধান্ত বাতিলসহ ৩ দফা দাবিতে (৬ ফ্রেব্রুয়ারি) শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের সাতমাথায় কর্মসুচি পালন করে বগুড়ার ৯টি নার্সিং কলেজ ও ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা। প্রায় দেড় ঘন্টা চলে এই মানববন্ধন।

মানববন্ধনে করতোয়া নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিব হোসেন, ইশতিয়াক, সাইক নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী হাসান, নাদিম, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী আয়েশা, তন্ময়, টিএমএসএস নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী রাশেদুল, উত্তরবঙ্গ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী জাকিয়া, এনটিসি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী সেতু, ব্যাডস নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মেহেদী সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে মাত্র ৬ থেকে ১২ মাস মেয়াদী কমপ্রেহেন্সিভ কোর্স করা শিক্ষার্থীদের নার্সিং লাইসেন্স প্রদান করা হলে চিকিৎসা ব্যবস্থা হুমকীর সম্মুখীন হবে। ৫ ফেব্রুয়ারিতে নার্সিং এর পরীক্ষা ছিল কিন্তু তা বাতিল করা হয়েছে। যে যার বোর্ড থেকে পরীক্ষা দিবে আমরা আমাদের বোর্ডের পরীক্ষা দিব।

কেউ ৬ মাস বা ১ বছর পড়ে পরীক্ষায় অংশ নিয়ে নার্স হতে পারে না। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নেয়া হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে। অনতিবিলম্বে সিদ্ধান্ত বাতিল করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মানববন্ধন ও সমাবেশে বগুড়ার ৯টি নার্সিং কলেজ ও ইন্সটিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়ে ৩ দফা দাবি বাস্তবায়নে স্লোগান দিতে থাকে।

সান নিউজ/এম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা