সংগৃহীত ছবি
সারাদেশ

পাবনায় ১৪৪ ধারা জারি 

জেলা প্রতিনিধি: একই স্থানে একই সময়ে বিএনপির দুই পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধরা জারি করা হয়েছে।

আরও পড়ুন: সেনা হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুইটি পক্ষ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে এই দুই পক্ষের একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। আব্দুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে রাজনীতি করেন।

উপজেলার ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, বিএনপি কি না জানি না, তবে আমরা জানতে পেরেছি দুইটি পক্ষ সেখানে সমাবেশ ডেকেছে। দুই দিন আগেও সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে জননিরাপত্তার হুমকি আছে বিধায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা