সংগৃহীত ছবি
রাজনীতি

সরকার চোরাবালিতে দাঁড়িয়ে

নিজস্ব প্রতিবেদক : এই সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে, যেকোনো সময় ডুবে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আরও পড়ুন : লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা গুরুত্বপূর্ণ

শনিবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এই অবৈধ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে আছে। যেকোনো সময় এই সরকারের গদি বালির মধ্যে ডুবে যাবে। সেই কারণে সরকার হাবিবুন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদেরকে আটক করে রেখেছে। ভয় থেকে এই আটক করে রেখেছে।’

আরও পড়ুন : নির্বাচনকালীন আ’লীগের সম্মেলন বন্ধ

তিনি বলেন, ‘শেখ হাসিনা এখনও আতঙ্কিত কেন জানেন? আতঙ্কিত হবার কারণ হলো, তিনি তো জানেন জনগণ তাকে ভোট দেয়নি। দেশের ৯৫ শতাংশ জনগণ তাকে ভোট দেয়নি। আমি আর ডামি, আমরা আর মামুদের নির্বাচন হয়েছে।’

রিজভী বলেন, ‘হাবিবুর রশিদ হাবিব খুবই ভদ্র একজন সাবেক ছাত্রনেতা। রফিকুল আলম মজনু এবং হাবিবুর রশিদ হাবিবকে আমি সেই ছাত্ররাজনীতি করা অবস্থা থেকে চিনি। তাদের ঠিকানা আকাশের নিচে আলো-বাতাসে খুব কম হয়। তাদের ঠিকানা বেশি হয় লাল দেয়ালের মাঝখানে কারাগারে।’

আরও পড়ুন : বাসচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘এক-এগারোর সময়ে আপনার বিরুদ্ধেও তো মামলা হয়েছিল। সেই মামলাগুলো গেল কোথায়? যারা স্বৈরাচারী তারা বিরোধী দলের নেতাকর্মীদেরকে কারাগারে ভরে রাখে। ব্যাংক লুট হচ্ছে, ঘরবাড়ি লুট হচ্ছে তাদেরকে আপনি ধরতে পারেন না। যার প্রত্যেকটির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত। তাদেরকে আপনি ধরতে পারেন না। তারা কি ফেরেশতা! আর আপনি গ্রেপ্তার করেন আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, হাবিবুর রশিদ হাবিবদেরকে। হায় কি বিচিত্র এই দেশ! হায় সেলুকাস!’

তিনি আরও বলেন, ‌‘এই প্রচণ্ড রোদের মধ্যে আপনাদের যে আত্মপ্রত্যয় দেখেছি তাতে আমি বিশ্বাস করি শেখ হাসিনা সরকারের পতন হবেই। পৃথিবীতে ভালোর জয় হয়, আর মন্দের হয় পরাজয়।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা