সারাদেশ

সিলেটের ইয়াবা কুইন রাধা রাণী কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : নগরীর মাদকহাট হিসাবে খ্যাত কাষ্টঘর সুইপার কলোনি থেকে আটক মাদক কারবারি রাধা রাণীকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। তিনি এ কলোনির মৃত কালা খানের স্ত্রী।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এর আগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৯। এসময় তার কাছ থেকে ৮১৫ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন।

তিনি জানান, রাধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ তাকে তারা সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করেছেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা