সারাদেশ

রাঙামাটি পৌর নির্বাচন: আ.লীগ প্রার্থীর ১৯ দফা প্রতিশ্রুতি 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভার নির্বাচনী ইশতেহারে ১৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আকবর হোসেন চৌধুরী।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে শহরবাসীর উদ্দেশে এসব প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বর্ণনা দিয়েছেন, পৌর এলাকার উন্নয়নে বাস্তবায়িত ও চলমান বহু প্রকল্পের। এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি।

সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহারের ১৯ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়ে আকবর হোসেন চৌধুরী বলেন, তিনি আবার নির্বাচিত হলে হাজার আসনের একটি পৌর অডিটোরিয়াম নির্মাণ করবেন। পৌরসভাকে শহরের ফিশারি সংযোগ বাঁধ হস্তান্তর করা হলে সেটি রক্ষায় এবং সৌন্দর্য বর্ধন করবেন। শহরের বাইরে পরিবেশবান্ধব ডাম্পিং গ্রাউন এবং পৌর এলাকায় একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করবেন। এ ছাড়া পৌর এলাকায় ১০ স্থানে বিনামূল্যে ওয়াইফাই সেন্টার স্থাপন, গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু, নিম্ন আয়ের লোকজনের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ইয়ুথ আইটি সেন্টার ও প্রশিক্ষণ কেন্দ্র চালু, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাম্বুলেন্স সেবা, বৃক্ষরোপণের মাধ্যমে শহরকে সবুজায়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র স্থাপন, শহরকে সোলার প্যানেলের আওতায় এনে সিসিটিভির মাধ্যমে সেবা, নাগরিক সেবা বাড়াতে ওয়ান স্টেপ অনলাইন কল সেন্টার স্থাপন, রাঙামাটি শহরকে মাদকমুক্ত, শহরের বিভিন্ন স্থানে কিচেন মার্কেট নির্মাণ, শহরে এলাকাভিত্তিক নিরাপত্তা ফটক স্থাপন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের নামে সড়কের নামকরণ, শহরের বিভিন্ন স্থানে ডিজিটাল জায়ান্টস্কিন স্থাপন এবং বিগত সময়ে অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়ন করবেন।

তিনি বলেন, ২০২০ সালে করোনার কারণে বেশিরভাগ উন্নয়ন কাজ বন্ধ হয়ে পড়ে। ২০২০-২১ অর্থবছরে ৯ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, যেগুলো চলমান রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে কোনোটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করেন না তিনি। জয় নিয়েও শতভাগ নিশ্চিত তিনি। দলের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে’কে নিয়ে কোনো মাথাব্যথা নেই তার।
তবে এ সময় উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর বলেন, অমর কুমার দে’র ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, মো. কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী ও সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা