সারাদেশ

হবিগঞ্জে ফিকলের আঘাতে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের বাহুবলে জমিতে পানির সেচে নিয়ে প্রতিপক্ষের ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে জামান মিয়া (৩৫) নামে এক ব্যক্তির প্রাণ গেল। এ সময় আহত হয়েছেন ৫ জন।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার ফতেহপুর গ্রামে দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামের গেদা মিয়ার ছেলে জামান মিয়ার সাথে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সজলু মিয়ার মধ্যে জমির সেচের পানি নিয়ে কথা কাটাকাটি হয়। এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ফিকলের (দেশীয় অস্ত্র) আঘাতে জামান মিয়া গুরুতর হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দুলন দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা