সারাদেশ

সাবেক চেয়ারম্যানের দাপটে অসহায় ৯০ বছরের বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ৯০ বছরের বৃদ্ধ কৃষক রজব আলী। কৃষি কাজ করেই তার পরিবারের অন্ন সংস্থান হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে এই বৃদ্ধ কৃষক অন্তত ৬০ বিঘা জমি চাষ করেন প্রতিবছর। এর থেকে প্রতিবছর প্রায় হাজার মণ ধান উৎপাদন হতো। এই জমির উৎপাদিত ফসল দিয়ে চলে তার ২১ জনের পরিবার। কিন্তু এবছর স্থানীয় প্রভাবশালীদের বাধার মুখে সেই জমিগুলো চাষ করতে পারেনি। অথচ তার জমির চারপাশের জমিগুলোতে ফসলের সবুজ সমাহার। বৃদ্ধ রজব আলীর পরিবার অভিযোগ, স্থানীয় সাবেক চেয়ারম্যান আবুল কাশেম এই সেচ প্রকল্পের পানি তো দেননি, ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।

বৃদ্ধ কৃষক রজব আলী বলেন, পাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওরফে কাছম আলী চেয়ারম্যানের বাধায় আমার ৬০ বিঘা জমি চাষাবাদ করতে পারিনি। তারা গত ৫ জানুয়ারি সকালে গ্রামের পূর্ব দিকে ফসলি মাঠে ভূঁইয়ার চরের আমার সেচ স্কিম জোরপূর্বক দখল করে নেন। আমাকে ও আমার সন্তানদের জমি চাষাবাদ করতে মাঠে নামতে দিচ্ছেন না তারা। আমার বীজ তলা দখল করে নিয়ে তারা একটি জমি চাষ করে ফেলেছেন।

কৃষক রজব আলী আরও বলেন, জমি চাষ করতে না পারায় এ বছর আমি অন্তত এক হাজার মণ ধান থেকে বঞ্চিত হয়েছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার প্রার্থনা করছি।

এই ঘটনায় বৃদ্ধ কৃষক রজব আলীর ছেলে সলতু মিয়া বাদি হয়ে গত ২৬ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক চেয়ারম্যান আবুল কাশেম ওরফে কাছম আলীসহ ৯ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা করা হয়েছে।

মামলার এজহারে অভিযোগ করে বলা হয়, গত ৫ জানুয়ারি সেচের পানি দিতে বাধা দেয়। এসময় ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন ও কয়েকজনকে মারধোর করেন। এই অভিযোগের প্রেক্ষিতে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেশটিগেশন (পিবিআই) কে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের পুলিশ সুপার শাখাওয়াত হোসেন জানান, আমাদের কাছে মামলার নথি এসে পৌঁছার পর নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে বৃদ্ধের ছেলে মামলা করায় তার লোকজন রজব আলীর পরিবারকে মামলা তুলতে হুমকি দেন। মামলা দায়েরের পর দিন বৃদ্ধের ছেলে সলতু মিয়া স্থানীয় বাজারে বাজার করতে গেলে সাবেক চেয়ারম্যানের লোকজন হামলা করার চেষ্টা করে। এই ঘটনা পর দিন আদালতের সহযোগিতা চেয়ে আরও একটি মামলা দায়ের করা করে রজব আলীর ছেলে।

রজব আলীর আরও এক ছেলে আঙ্গুর মিয়া জানান, এ ঘটনায় কাছম আলী চেয়ারম্যানের পক্ষ নিয়ে একতরফা সালিশ-বৈঠক করেন অরুয়াইল এলাকার সালিশকারক আবু তালেব মিয়া, কুতুবউদ্দিন ভূঁইয়াসহ কয়েকজন। তারা অন্যায়ভাবে একটা রায় দেন; কিন্তু আমরা এ রায় মেনে নেয়নি।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম গণমাধ্যমকর্মীদের বলেন, কৃষক রজব আলীর অভিযোগ সঠিক নয়। তাদের জমি চাষাবাদে আমি কোনো বাধা দেয়নি। সেচ স্কিমের মিটার আমার নামে। ২২ বছর যাবত রজব আলী এ সেচ স্কিম চালিয়েছেন। এর আগে তিন বছর এ সেচ স্কিম আমি চালিয়েছি। কৃষকদের অনুরোধে সেচ স্কিম আমি ফিরিয়ে নিয়েছি। এখানে কোন প্রকার চাঁদা চাওয়া হয়নি।

সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, বিষয়গুলো আমাদের জানা নেই। কেউ আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ করেননি। আমরা বিষয়গুলোর খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ঢাকাতে বজ্রবৃষ্টির আভাস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন...

মিরাজকে সরিয়ে নতুন অধিনায়ক?

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরানো হতে পারে&mdas...

‘ধুম ফোর’ গুঞ্জন উড়িয়ে দিলেন রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর কাপুরকে ঘিরে ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন ব...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা