সারাদেশ

নড়াইলে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের কালিয়ায় নবম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উথালী এলাকার বিলে এ ঘটনা ঘটে। ছাত্রীকে রাতেই নড়াইল সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। ছাত্রীর বাবা ভাঙারির দোকানি।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয় তিনজনের নাম উল্লেখ করে রাতেই মামলা দায়ের করেছেন। এ ছাড়া মামলায় তিনজন অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। পুলিশ রাতেই নিশান (১৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে। তার বাড়ি উথালী গ্রামে।

পুলিশ এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই ছাত্রী ছাগল আনতে বাড়ি থেকে বের হয়। ফাঁকা জায়গা হওয়ায় ছয় জন মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে।

ওই ছাত্রী পুলিশকে জানায়, তিন জন ধর্ষণ করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে পেলে বাড়িতে আসে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) আমানউল্লাহ আল বারী জানান, এজাহারভুক্ত আসামি নিশানকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা