সারাদেশ

২০০ টাকার জন্য বৃদ্ধকে গলাটিপে হত্যা

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে লোকমান হোসেন (৬৩) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে। পাওনা ২০০ টাকা না দেয়ায় খোরশেদ নামে এক অটোরিকশা মালিক তাকে হত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান চররুহিতা গ্রামর চৌকিদার বাড়ির বাসিন্দা। অভিযুক্ত অটোরিকশা মালিক খোরশেদ একই এলাকার সিরাজ উল্যা পালোয়ানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃদ্ধ লোকমান ভাড়ায় খোরশেদের অটোরিকশা চালাতেন। কিছুদিন আগে তিনি খোরশেদের রিকশা চালানো বন্ধ করে দেন। কিন্তু তার কাছ থেকে খোরশেদ ২০০ টাকা পেতেন। বৃহস্পতিবার ঘটনার সময় লোকমানকে সড়কে গতিরোধ করে পাওনা টাকা দাবি করেন খোরশেদ। টাকা পরে দেয়ার কথা বলতেই খোরশেদ তাকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেন।

এক পর্যায়ে খোরশেদ বুকের উপর উঠে গলাটিপে লোকমানকে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লোকমানের চাচাতো ভাই মুরাদ হোসেন বলেন, আমার ভাইয়ের কাছ থেকে খোরশেদ ২০০ টাকা পেতো। রাস্তার উপর খোরশেদ টাকা চাইলে ১০০ টাকা করে আমার ভাই শুক্র ও সোমবার পরিশোধ করবে বলেছে। কিন্তু খোরশেদ এতে রাজি না হয়ে আমার ভাইকে গলাটিপে হত্যা করেছে।

লোকমানের ছেলে রাকিব হোসেন বলেন, খোরশেদ পাওনা টাকার জন্য নির্মমভাবে মেরে গলাটিপে আমার বাবাকে হত্যা করেছে। আমি বিচার চাই।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ২০০ টাকা নিয়ে হাতাহাতি ঘটনায় বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

শাকিবের সঙ্গে পর্দার রোমান্সে সাবিলার স্বস্তি

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় জনপ্রিয়তা অর্জনের পর বড় পর্দায়ও নিজের অবস্থা...

দাবি পূরণের আশ্বাস, স্থগিত অ্যাম্বুলেন্স ধর্মঘট

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্...

গ্যাস সংকটে ভোগান্তি, বন্ধ সিএনজি স্টেশন-চুলায় নেই পর্যাপ্ত জ্বালানি

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান গ্যাস সংকটের কারণে জনজীবনে নেমে এসেছে বড় ধরনের ভোগ...

গাজায় ইসরাইলি বিমান হামলা

গাজা উপত্যকায় আবারো নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় এক ফিলিস্...

‘হাইব্রিড’ ইস্যুতে বিএনপিতে নতুন উদ্বেগ

দলের ভেতরে সুযোগসন্ধানী ও তথাকথিত ‘হাইব্রিড’ নেতাদের অনুপ্রবেশ নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা