সারাদেশ

 বিদেশ যাওয়া হলো না স্কুল ছাত্র শান্তর

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে সানজামুল ইসলাম শান্ত (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কিছুদিনের মধ্যে সৌদি আরবে তার বাবার কাছে যাওয়ার কথা ছিল শান্তর।

শান্ত চররুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চররুহিতা গ্রামের নবীগঞ্জ বাজার এলাকার সুলতান আহম্মদ হাওলাদার বাড়ির সৌদি প্রবাসী আবুল বাশারের একমাত্র ছেলে। পার্শ্ববর্তী নোয়াখালী জেলার একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়তো সে।

জানা গেছে, এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে শান্ত নবীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার (এসআই) মো. সোলাইমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/বাবলু/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা