সারাদেশ

৪০ দিন নামাজ পড়লেই পাচ্ছেন সাইকেল 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের বড়লেখায় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়। নামাজ কায়েমের উদ্দেশে পাঁচ বছর থেকে পনেরো বছর বয়স পর্যন্ত ছেলেদের মসজিদে এসে একটানা ৪০ দিন জামাতের সঙ্গে নামাজ আদায়কারীকে বাইসাইকেলসহ নানা আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে।

সামাজিক ছাত্র সংগঠন বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসাম এই ঘোষণা দেন। শুক্রবার (৫ জানুয়ারি) জুমআর নামাজের পর থেকে এ প্রতিযোগিতার শুরু হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

বর্তমানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন চলছে। মূলত গ্রামের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নিয়েছে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ। আর এতে আর্থিক সহযোগিতা করছেন গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসীরা।

এ ব্যাপারে বোয়ালী ইসলামী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক জাফর আহমদ হিসাম বলেন, গ্রামের ছোট ছোট বাচ্চাদের নামাজের প্রতি উৎসাহ প্রদান করতে আমরা এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছি। আসলে পুরস্কার মুখ্য বিষয় নয়। পুরস্কারের মাধ্যমে বাচ্চাদের যদি নামাজি করে তুলতে পারি তবেই আমাদের উদ্দেশ্য সফল হবে।

উল্লেখ্য, বোয়ালী ইসলামী ছাত্র পরিষদ বিভিন্ন সময় গ্রামের অসহায় গরীব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিম্নবিত্ত মানুষকে সহযোগিতা করে থাকে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা