সারাদেশ

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে ধানের শীষের পোস্টার 

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই বিএনপির প্রার্থী এবিএম জিলানী পোস্টার তৈরি করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে ধানের শীষ প্রতীক ও প্রার্থীর ছবিসহ পোস্টার ‘মেয়র জিলানী’ নামে ফেসবুক পেজে দেখা যায়। যদিও নির্বাচনী আইন অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনোভাবেই প্রচারণার সুযোগ নেই।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি রায়পুর পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২ ফেব্রুয়ারি মনোয়নপত্র দাখিল ও প্রত্যাহারের শেষ দিন। হলফনামা যাচাই-বাছাই শেষে ১৪ ফেব্রুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে কোনোভাবে প্রচারণার সুযোগ নেই। রায়পুর পৌরসভায় ২৩ হাজার ৬৩১ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ১১ হাজার ৬৪১ ও নারী ১১ হাজার ৯৯০ জন।

জানা গেছে, রায়পুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক উপকমিটির সদস্য গিয়াস উদ্দিন রুবেল ভাটকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়। এদিকে বিএনপি থেকে রায়পুরের সাবেক দুইবারের মেয়র এবিএম জিলানীকে ধানের শীষে মনোনয়ন দেওয়া হয়েছে। জিলানী রায়পুর পৌর বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।

এ ব্যাপারে বিএনপির প্রার্থী এবিএম জিলানী বলেন, কে বা কারা পোস্টার ছেড়েছে আমার জানা নেই। আমার নামে হলেও, ফেসবুক পেজটি আমার নয়। যে বা যারা পোস্টার ছেড়েছে খোঁজ নিয়ে এটি ডিলিট করতে বলব।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন বলেন, প্রতীক বরাদ্দের আগে প্রচারণার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যেমও প্রচারণা চালানো যাবে না। এটি নির্বাচনী আচরণবিধি-বহির্ভূত। রায়পুরে বিএনপি প্রার্থীর প্রচারণার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা