সারাদেশ

রংপুরে রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রাজস্ব ফাঁকি দিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রংপুরের কাপড় ব্যবসায়ীরা। এতে করে সরকার রাজস্ব হারানোর পাশাপাশি সরকারিভাবে পরীক্ষা না হওয়ায় কাপড়ের গুনগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। মানহীন কাপড় কিনে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এরই প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে রংপুরের প্রশাসন।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ জনতা ট্রেডিং, জমজম ট্রেডিংসহ ৫টি প্রতিষ্ঠানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বেরিয়ে আসে বাজারে সয়লাব হওয়া অনুমোদনহীন নিম্নমানের কাপড়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কাপড় বিক্রি, মজুদের অভিযোগে ওই ৫টি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সেই সাথে বিএসটিআই অনুমোদিত কাপড় বিক্রি করার আহ্বান জানানো হয়। অভিযানে বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা ইবাদত মানিক, র‌্যাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা