সারাদেশ

হারাগাছে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের হারাগাছ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই চলাকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মীর ওপর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত হলেন, হারাগাছ সারাই আমবাগান এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে আকছানুল হাসাসান সোহাগ, নিউ কাজিপাড়া গ্রামের সহিদার কবিরাজের ছেলে সিরাজুল ইসলাম ও ঠাকুরদাস রহমান পাড়ার হাফিজুর রহমানের ছেলে সাফায়েত হোসেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে কাউনিয়া উপজেলার টিপু মুনশি অডিটোরিয়ামের সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে কাউনিয়া উপজেলা টিপু মুনশি অডিটোরিয়ামে হারাগাছ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছিল। এসময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র হাকিবুর রহমান মাস্টারের কর্মী পলাশ রহমানের ওপর বিদ্রোহী প্রার্থী এরশাদুল হকের সমর্থকরা হামলা চালায়। এ ঘটনায় দু'পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ওই ৩ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে প্রার্থিতা বাছাইকালে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী জাহিদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমানের প্রার্থীতা বাতিল করা হয়। এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল হালিমের মনোনয়ন বাতিল করা হয়।

রংপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, হলফনামায় তথ্য গোপন করায় মেয়র পদে দুজন ও সাধারণ কাউন্সিলর পদে একজনের মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পাঁচজন মেয়র প্রার্থী, ৫১ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেন। পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি হারাগাছ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা