সারাদেশ

হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালো স্বামী ও শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেনারেল (সদর) হাসপাতালে স্ত্রীর লাশ রেখে স্বামী শাশুড়ি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিকেল সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে মৃত্যুবরণ করেন।

নিহত ওই নারীর নাম সাবিনা (৩৮)। তিনি উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার গ্রামের মধ্যপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জাহের ভূইয়ার মেয়ে। ওই গ্রামের উত্তরপাড়ার মো. আনোয়ার মিয়ার দ্বিতীয় স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ জানুয়ারি দুপুরের দিকে সাবিনা (৩৮) নামের ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করান তার স্বামী মো. আনোয়ার মিয়া। সাবিনা হাসপাতালে ৪ দিন চিকিৎসা নেওয়ার পর বুধবার বিকেলে হাসপাতালের মেডিসিন বিভাগে মারা যায়। ওই সময় জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম মূসা চৌধুরী, সাবিনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুর কথা শুনে সাবিনার লাশ হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যান তার স্বামী ও শাশুড়িসহ অন্যান্য আত্মীয়-স্বজন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হিমেল খান জানান, গত চারদিন আগে সাবিনাকে হৃদরোগ ও শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তার স্বামী হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেছিল। তখন থেকে সাবিনার অবস্থা সংকটাপন্ন ছিল। পরবর্তীতে মেডিসিন কনসালটেন্ট তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন। কিন্তু তারা ঢাকা যায়নি। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সাবিনা মারা যায়। মারা যাওয়ার পরপরই স্বামীসহ পরিবারের লোকজন পালিয়ে যায়। সদর মডেল থানার পুলিশকে জানানো হয়েছে৷ মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, হাসপাতাল সূত্রে জানতে পারি, সাবিনা নামের এক নারীর লাশ রেখে পালিয়েছে স্বামী। পরবর্তীতে হাসপাতালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত সাবিনার ভাই সুমন মিয়ার কাছে লাশ হস্তান্তর করা হবে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা