সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আগুনে ১৯টি বাড়ি ভস্মীভূত

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পূর্ব রাতোর গ্রামে(হিন্দু পাড়া) বুধবার (৩ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় আগুন লেগে ১৯টি পরিবারের প্রায় ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে ।

এতে গরু ছাগল ও ঘরের আসবাবপত্র মালামালসহ ১৫-১৬ লক্ষাধিক টাকার মত ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায় রাতোর গ্রামের হিন্দু সম্প্রদায় পাথানুর বাড়ির ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে আগুনের সূত্রপাত শুরু হয় । হঠাৎ করে আগুনের লেলিহান শিখা ছড়িড়ে পড়ে চারিদিক। খবর পেয়ে রাণীশংকৈল ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রানীশংকৈলে আগুনে ৩৮ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ২ শিশু দগ্ধ হলে তাদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি হয়েছে ।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।

সেসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, রাতোর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শরৎ চন্দ্র, ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সবুর, স্হানীয় ইউপি সদস্য সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন ।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো বুদ্ধি নাথ রায়, ভেনসা রায়, ঘগেন চন্দ্র , পাথানু মোহন , মাঝিল রায় , কামিনী বালা রায়, ধনদেব রায়, বকুল চন্দ্র, ফুলশরি বালা, হরিপদ রায়, সফিন চন্দ্র, গোবিন্দ রায়, আলতা রায়, তুরেন চন্দ্র, গদা রায় সহ অনেকে।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে নগদ ২ হাজার টাকা, কম্বল, খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

উপজেলা নির্বাহী অফিসার সোহেল জুলকার নাইন কবির স্টিভ বলেন ক্ষতিগ্রস্তদের কাছ থেকে পরবর্তী সাহায্যের জন্য লিখিত আবেদন চাওয়া হয়েছে। আবেদন পেলে সরকারিভাবে তাদের সহযোগিতা করা হবে।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সেবামূলক কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর পৌরসভার উন্...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা