সারাদেশ

আগুন পোহাতে গিয়ে ৭ বছরের শিশু দগ্ধ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আগুন পোহাতে গিয়ে শাহিলা (৭) নামের এক শিশুর শরীর ৪০% অংশ দগ্ধ হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামে এই ঘটনা ঘটে।

গুরুত্বর আহত শাহিলা নিহত ওই এলাকার পশ্চিম পাড়ার আরশ মিয়ার মেয়ে। তাদের স্থানীয় বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার নুরপুর গ্রাম।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, শাহিলার মা দুপুরে শাহিলাকে ঘরের ভিতরে রেখে পাশের বাড়িতে যায়। ওই সময় শাহিলা ৪তলা থেকে নিচে নেমে গ্যাসের চুলার সামনে গিয়ে আগুন পোহাতে যায়। তারপর হঠাৎ আগুন তার শরীরে লেগে যায়।

ওই বাড়ির মালিক এমদাদ জানান, রান্না ঘরের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে কিনা সঠিক ভাবে বলতে পারছি না। হঠাৎ শাহিলার চিৎকার শুনি, তখন তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করি।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এবিএম মূসা চৌধুরী জানান, গ্যাসের আগুনে মেয়েটির শরীরের ৪০% অংশ পুড়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রেখেছি। দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে চিকিৎসা করোনা হলে শাহিলাকে বাঁচানো যাবে৷

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা