সারাদেশ

মেহেরপুরে কেমিকেল দিয়ে পাকানো হচ্ছে টমেটো

আকতারুজ্জামন, মেহেরপুর : শাক সবজিতে প্রসিদ্ধ মেহেরপুরের গাংনীতে প্রকাশ্যেই কেমিকেল দিয়ে পাকানো হচ্ছে অপুষ্ট টমেটো । খেত থেকে তোলা অপুষ্ট টমেটো কেমিকেলের গুণে হয়ে যাচ্ছে লাল টুকটুকে। এতে আকৃষ্ট হয়ে বেশি দরে কিনছেন ক্রেতারা। হাট বাজারে যত্রযত্র এগুলো বিক্রি হলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কেমিকেল মেশানো টমেটো খেয়ে ভোক্তারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। তবে প্রশাসন বলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

গাংনী উপজেলায় চলতি মৌসূমে ৭৫ হেক্টর জমিতে টমেটোর চাষ করা হয়। শীতকালীন সবজির মধ্যে টমেটোর প্রতি এক আলাদা আগ্রহ রয়েছে ভোক্তাদের। প্রতিদিনের খাবারের তালিকায় বিশেষ করে যোগ হচ্ছে টমেটোর সালাদ। আর এ সুযোগ কাজে লাগাচ্ছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও চাষী। টমেটো পুষ্ট হওয়ার আগেই খেত থেকে তোলা হচ্ছে। আর কেমিকেল দিয়ে গায়ের রং তৈরী করা হচ্ছে প্রাকৃতিকভাবে পাকা টমেটোর মতই। রোদের মধ্যে টমেটো রেখে নির্দিষ্ট কেমিকেল স্প্রে করা হচ্ছে প্রতিদিন। তারপর খড়কুটা দিয়ে প্রায় দুই সপ্তাহ জাগ রাখার পর রং আসার পরই বিক্রি করা হচ্ছে হাট বাজারে।

ব্যবসায়ীরা বলছেন, এমনিতে টমেটো জাগে দেয়ার আগে বিষাক্ত নয় সামান্য পরিমান কেমিকেল দেয়া হচ্ছে। বেশি একটি ক্ষতিকর নয়। আর চাষিরা বলছে, বাজারে টমেটোর চাহিদা থাকায় ব্যবসায়িরা টমেটো কিনে জাগ দিয়ে পাঁকিয়ে তা বাজারে বিক্রি করছেন।

টমেটো কিনতে আসা বামন্দি বাজারের তানভির জানান, অনেকেই টমেটোর রং দেখে পাঁকা মনে করে কিনে নিচ্ছেন বিষ মেশানো টমেটো। সব জায়গাতেই একই অবস্থা। তাই সচেতর ক্রেতারা কাঁচা টমেটো কিনতে আগ্রহী। সচেতন ক্রেতারা এগুলো এড়িয়ে গেলেও বেশিরভাগ মানুষ এগুলোর প্রতি ঝুঁকে পড়েছেন। ক্রেতাদের চাহিদার কারণে খুচরা বিক্রেতারও বিক্রি করছেন কেমিকেল মেশানো টমেটো। আবার সচেতন ক্রেতাদের চাহিদা অনুযায়িও কাঁচা টমেটো বিক্রি হচ্ছে।

গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দীন, গাংনী উপজেলায় বেশ কয়েকটি জাতের টমেটো উৎপাদিত হয়। ইতোমধ্যে বাজারে বিক্রি হচ্ছে নানা ধরনের টমেটো। কয়েকদিন যাবত টমেটোয় বিষ স্প্রে করা ও কেমিকেল দিয়ে টমেটো পাকানোর অভিযোগ উঠেছে। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম জানান, কেমিকেল দিয়ে পাকানো এ সবজি খেয়ে সাময়িক নানা অসুবিধার পাশাপাশি ক্যান্সারের মতো দুরারোগ্য ক্যান্সারও হতে পারে। এখনই এর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হতে পারে।

সুস্বাদু এই জনপ্রিয় সবজি টমেটোতে বিষ স্প্রে করা অত্যন্ত দুঃখজনক ও ক্ষতিকর। বিষয়টি খোজ নিয়ে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা