সারাদেশ

চলন্ত বাস থেকে ছিটকে পড়ে বৃদ্ধার মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুরে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মুকসেদা (৬০) নামে এক বৃদ্ধা যাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া হরিপুরগামী একটি মিনিবাস থেকে ছিটকে পড়ে ওই বৃদ্ধা মহিলা। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধা হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়নের নন্দগাঁও (ঝাবরগাছি) গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব ও ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাসূত্রে জানা যায়, বৃদ্ধা মুকসেদা (৬০) কামারপুকুর হতে বাসে উঠে গেট সংলগ্ন বাম পাশের প্রথম সিটে বসেন। হরিপুর উপজেলার পতনডোবা ছাগল বাঁচাতে গিয়ে বাস চালক হঠ্যাৎ করে জোরে ব্রেক করলে গেটের সামনে বসা ওই মহিলা ঝাঁকি সামলাতে না পেরে বাস থেকে ছিটকে পাঁকা রাস্তার উপর পড়ে।


সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা