সারাদেশ

দুই শিশুকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে চকলেট দেওয়ার নাম করে দুই শিশুকে ধর্ষণ মামলার আসামি ইয়াকুব আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহা. ইমাদুল হক।

সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী লালপুর উপজেলার শ্রীরামগাড়ী গ্রামের এসকেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ নভেম্বর সাজাপ্রাপ্ত ইয়াকুব অঅলী চকলেট খাওয়ার লোভ দেখিয়ে বাড়ির পাশে ৬ বছরের দুই শিশুকে জনৈক শাহজাহানের বাশ বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে শিমু দুটির রক্তক্ষরণ হয় এবং বাড়িকে এসে ধর্ষণের ঘটনা খুলে বলে। পরে মিমাংসার কথা বলে আসামি পক্ষ সময়ক্ষেপণ করতে থাকে। অবশেষে একই বছরের ১ ডিসেম্বর সুমাইয়ার মা নিলুফার ইয়াসমিন বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন সংশোধিত আইনের ২০০৩ অভিযোগপত্র প্রদান করার পরে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। ১৪ জনের
সাক্ষ্যগ্রহণ ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে বিচারক বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই রায় ঘোষণা করেন।

নাটোর জজ কোর্টের স্পেশাল পিপি আনিসুর রহমান এ রায় নিশ্চিত করে জানান, আসামির অনুকূলের সম্পত্তি হতে এক লাখ টাকা জরিমানার টাকা নির্যাতনের শিকার শিশু দুইটিকে প্রদানের জন্য আদালত নির্দেশ দিয়েছেন।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা