সারাদেশ

ভারতে অনুপ্রবেশকালে আটক ৫

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৫ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে মোঃ সুবেল আলী ও মোঃ জেনারুল ইসলাম, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার গ্রোগ্রাম গ্রামের মোঃ হুমায়ুন আলীর ছেলে মোঃ সফিকুল ইসলাম, একই থানার ইটাহার গ্রামের নুরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও মোঃ ইসাহাক আলী।

৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া জানান, আটককৃতরা মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৫ বাংলাদেশীকে বিএসএফ কর্তৃপক্ষ তাদের আটক করে।

পরে রাত ১০টায় বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।

তিনি আরও জানান, বুধবার দুপুরে ৫৩ বিজিবি’র সদস্যরা আটককৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজ্জাফর হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ে শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা