সারাদেশ

নদীতে গোসল করতে গিয়ে লাশ হয়ে ফিরলো গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গোসল করতে গিয়ে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের পলশা ঘাটে মৃত্যু হয়। নিহত গৃহবধূ পলশা স্কুলপাড়ার হেলাল উদ্দিনের মেয়ে মোসা. হেলেনা বেগম (১৮)।

ইউপি সদস্য ফজলে রাব্বি রেনু বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও ইউপি সদস্য সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে পলশা স্কুলপাড়া ঘাটে হঠাৎ গর্তে তলিয়ে যায় হেলেনা। পরে মাছ মারা জাল টেনে তার লাশ উদ্ধার করা হয়। মাগরিবের নামাজ শেষে পলশা দক্ষিণপাড়া গোরস্থানে মরদেহ দাফন করা হয়।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা