সারাদেশ

ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করতে গিয়ে বিস্ফোরণে মহরমি আক্তার মায়া (১১) ও তার ছোট বোন মারিয়া (৩) নামে দুই শিশু আহত হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার গণকা-বিদিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মায়ার মুখ পুরোপুরি ঝলসে গেছে।

আহত শিশুরা একই এলাকার আশরাফুল হকের মেয়ে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, আহত মায়া ও মারিয়া সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল। এ সময় পরিত্যক্ত জায়গায় একটি কৌটা দেখতে পেয়ে সেটি বল ভেবে খেলতে শুরু করে। এ সময় তা বিস্ফোরণ হলে মায়ার মুখ পুরোপুরি ঝলসে যায় এবং তার ছোট বোন মারিয়া সামান্য আহত হয়।

গুরুতর আহত মায়াকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার ছোট বোন মারিয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা