সারাদেশ

সাতক্ষীরা জেলা আ.লীগ সভাপতির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক 

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনসুর আহমেদ ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

সোমবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চীত করেছে তার ছেলে রাজীব আহমেদ। তিনি জানান, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জানুয়ারি মাসের ১২ তারিখে হেলিকপ্টার যোগে ঢাকায় নেয়া হয়েছিল।

মুনসুর আহমেদ ১৯৯৬ ও ১৯৯১ এর সাবেক সংসদ সদস্য, সাবেক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক। ১৯৮০ থেকে ১৯৯৮ পর্যন্ত টানা ১৯ বছর তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ পরবর্তী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় সেনা শাসকের নির্যাতনের মুখে ২২ মাস কারাভোগ করেন। ১৯৭৩ থেকে ১৯৮০ পর্যন্ত তিনি ইউপি চেয়ারম্যান ও রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন।

প্রধানমন্ত্রীর শোক : সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি এক শোক বার্তায় তার বিদেহী আত্মার মাকফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সান নিউজ/এমআই/এসএ/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা