সারাদেশ

বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৩১ জানুয়ারি) রাতে শহরের পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মদপানে মৃত ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার লোকমান আলীর ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০), একই এলাকার প্রেমনাথ এর ছেলে সুমন নাথ (৩৮)। শহরের কাটনার পাড়ার টোকায় পট্টির কুলি শ্রমিক সাজু (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০)। এছাড়াও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।

জানা গেছে, বগুড়া শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রোববার। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন স্থানীয় এক দোকানে মদপান করে। রাতে বাড়ি ফিরলে সুমন তারবাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। ভোর রাতের দিকে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

মদপানে অসুস্থ দুইভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান স্থানীয় একটি ক্লিনিকেই মারা যায়। অপরদিকে শহরের কালিতলা এলাকায় রোববার রাতে এ্যালকোহল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিন জনই মারা যায়।

বগুড়া সদর অফিসার ইনচার্জ (ওসি) হুমাযুন কবীর জানান, যারা মারা গেছেন প্রত্যেকের বাড়িতেপুলিশ পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তিদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

সান নিউজ/মিরাজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা