সারাদেশ

বরিশালে বাইকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

রবিবার (৩০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল-লাকুটিয়া-বাবুগঞ্জ বাইপাশ সড়কের মতাশার আবহাওয়া অফিস সংলগ্ন সড়কে এই ঘটনা ঘটে।

নিহত সেলিম শরীফ ওই এলাকার মৃত আলী আকবরের ছেলে ও স্থানীয় আবহাওয়া অফিস সংলগ্ন বাজারের মুদি ব্যবসায়ী।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী সিদ্দিকুর রহমান নামের এক ব্যবসায়ী জানিয়েছেন, শনিবার বিকালে সেলিম শরীফ দোকান বন্ধ করে বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে পথচারী সেলিম ও মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ব্যবসায়ী সেলিম শরীফকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মহানগরীর এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। মৃতদেহ বর্তমানে শেবাচিম হাসপাতালের লাশ ঘরে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা